ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’ জুলাই বিপ্লবে নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা কায়সার: নাহিদ ইসলাম কিয়েভে রুশ হামলায় নিহত ২৪, পাল্টা হুঁশিয়ারি জেলেনস্কির ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে লেখালেখি করায় সাইবার আক্রমণ শুরু করেছে জাশি!’ জাতিসংঘে হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি, ভেটোর ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প ‘আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন’:কায়সার হামিদ রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

শর্তসাপেক্ষে ক্লাস-পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আকাশ জাতীয় ডেস্ক:  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে বিশেষ বিবেচনায় ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এই সুযোগ শুধু ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য।

মঙ্গলবার ইউজিসির ভার্চুয়াল সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

ভার্চুয়াল সভায় আরও বলা হয়েছে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা ও ক্লাস কার্যকর করতে হবে। এক্ষেত্রে ক্লাস ও পরীক্ষার সময় দুজন শিক্ষার্থীর মাঝে অন্তত ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে। ল্যাব ক্লাস ও পরীক্ষায় সর্বোচ্চ ১০ জন্য শিক্ষার্থী অংশ নিতে পারবেন। একদিনে একটিই ক্লাস নেয়া যাবে।

বৈঠকে অংশগ্রহণকারী এক সদস্য জানান, যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না তাই ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী ফাইনাল সেমিস্টারে আছে তারা ব্যক্তিগতভাবে প্রাকটিক্যাল ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, করোনার প্রভাবে কওমি মাদ্রাসা ছাড়া দীর্ঘদিন বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় বাড়ানো হয়েছে সেই ছুটির মেয়াদ। আগামীতে ছুটি আরও বাড়ানো হবে কি না এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

শর্তসাপেক্ষে ক্লাস-পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ১০:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০