ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপরিচিত নম্বর থেকে কল আসলে ফোন করার কারণ জানাবে ট্রুকলার

আকাশ আইসিটি ডেস্ক :  

অপরিচিত কারো নম্বর থেকে কল আসলে কলারের পরিচয় জানিয়ে দেয় ট্রুকলার। এবার থেকে কলার কী কারণে আপনাকে ফোন করেছে সেটাও জানিয়ে দেবে। অভিনব এই ফিচার আসছে ট্রুকলারে।

সম্প্রতি ট্রুকলার তিনটি নতুন ফিচার এনেছে। এগুলো হল- কল রিজন, শিডিউল এসএমএস এবং এসএমএস ট্রান্সলেট ফিচার।

ট্রুকলারে প্রথমে যে ফিচারটি রয়েছে, তা হল কল রিজন অপশন। এ ক্ষেত্রে যারা কল করছেন, এবার তাদের এই কলের পিছনে একটা নির্দিষ্ট কারণও দেখাতে হবে- মানে এটি কাজের জন্য, পার্সোনাল কল না কোনও আর্জেন্ট কল। এ ক্ষেত্রে আপনার অ্যানড্রয়েডে ইনকামিং কলের সঙ্গে কলার আইডির পাশাপাশি কল করার কারণটাও দেখাবে। ফলে ফোনের ওপারে থাকা মানুষটি বুঝতে পারবেন কোন কলটি আগে রিসিভ করা যাবে। কোন কলটি জরুরি।

নতুন ফিচারে আরো থাকছে এসএমএস শিডিউল। এক্ষেত্রে কোনও এসএমএস পাঠাতে হলে, ব্যবহারকারীরা আগে থেকে তারিখ ও সময় শিডিউল করে রাখতে পারেন। এরপর ট্রুকলার অ্যাপ ওই এসএমএস যথাসময়ে পাঠিয়ে দেবে।

এছাড়াও রয়েছে আরও একটি শক্তিশালী ফিচার এসএমএস ট্রান্সলেট। এটি আপনার মোবাইলে আসা অন্য ভাষার এসএমএসকে চিহ্নিত করতে সাহায্য করবে। এবং পরে আপনার সুবিধার্থে তা অনুবাদ করে দেবে।

ট্রুকলার জানিয়েছে, এই ফিচার গুগল মেশিন লার্নিং কিট ব্যবহার করে। ফলে ফোনেই এসএমএস অন্য ভাষায় অনুবাদ হয়ে যায়। এ ক্ষেত্রে এই ফিচারে রয়েছে ৫৯টি ভাষা। এর মধ্যে রয়েছে ৮টি ভারতীয় ভাষা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপরিচিত নম্বর থেকে কল আসলে ফোন করার কারণ জানাবে ট্রুকলার

আপডেট সময় ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০