ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। ক্রিকইনফোকে এমন তথ্য নিশ্চিত করেছেন সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

তিনি জানান, ব্রাভো ডানপায়ের কুঁচকির চোটে গ্রেড ওয়ান টিয়ারে ভুগছেন।

ফলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করবেন এই ক্যারিবিয়ান তারকা।

গত ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ব্রাভো। পরে সে ম্যাচে নিজের চার ওভারের মধ্যে তিন ওভার করতে পারেন তিনি। সে ম্যাচে তার ২০তম ওভার করার কথা ছিল। যেখানে দিল্লির জয়ের জন্য ১৭ রান দরকার ছিল। তবে তার পরিবর্তে স্পিনার রবীন্দ্র জাদেজাকে বল দেওয়া হলে, সেখান থেকে অক্ষর প্যাটেল যথাক্রমে ৬, ৬, ২ ও ৬ নিয়ে জয় দিল্লির জয় নিশ্চিত করেন।

সোমবার চেন্নাই নিজেদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে, তবে সে ম্যাচ খেলতে পারেননি ডানহাতি ব্রাভো।

এই মৌসুমের শুরু থেকেই অবশ্য ব্রাভো চোটে ভুগছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটুর চোটে পড়া এই ৩৭ বছর বয়সী তারকা চেন্নাইর শুরু দিকে ছিলেন না। তিনি এখন পর্যন্ত মাহেন্দ্র সিং ধোনির দলের ১০ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন। এসময় তিনি ৮.৫৭ ইকোনোমিতে ৬টি উইকেট নিয়েছেন। তবে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও অনিয়মের অভিযোগ: গ্রিসের মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ

আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

আপডেট সময় ০৮:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০