ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জানুয়ারিতে ডিপিএল আয়োজন সম্ভব: সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক’দিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর স্থগিত থাকা আসর মাঠে গড়ানো সম্ভব। এবার ডিপিএল নিয়ে নতুন তথ্য দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। জানালেন ডিপিএল আয়োজনের রূপরেখা নিয়ে এগোচ্ছে বিসিবি। তবে এ বছর আর মাঠে গড়াচ্ছে না ডিপিএল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডিপিএল নিয়ে সুজন বলেন, ‘জিনিসটা আসলে জটিল, খুব কঠিন। এখানে মাত্র ৩টা দল বায়ো বাবলে থেকে খেলছে, পরবর্তীতে আমরা ৫-৬টা দল নিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছি। তারপর প্রিমিয়ার লিগ, আপনি দেখেন ওখানে ১২টি দল। যদি প্রতিটি দলে ১৫জন করে খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্টসহ ধরি অন্তত ২০জন। যেখানে প্রায় ২৭০ জনের মত লোককে একসাথে আবাসনের ব্যবস্থা করার মত জায়গা কোথায় আছে এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য।’

টু্র্নামেন্ট আয়োজন নিয়ে সুজন বলেন, ‘এটুকু শুধু আমি বলতে পারি, টুর্নামন্ট আয়োজনের ব্যাপারে বিসিবি পজিটিভ। প্রেসিডেন্ট স্যারও (নাজমুল হাসান পাপন) পজিটিভ। আমরা যদি প্রিমিয়ার লিগটা শুরু করতে পারি, তবে সবকিছু সমন্বয় করে কবে নাগাদ আমরা করতে পারি এটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে চেষ্টা করছি, সিসিডিএমের মিটিংটা আগে জরুরী।’

চলতি বছরে ডিপিএল আয়োজন সম্ভব কি না জানতে চাইলে সুজন বলেন, ‘এ বছর তো আসলে সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ত আগে যাই আমরা তার পরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারি ছাড়া ডিপিএল আয়োজন সম্ভব বলে মনে হয়না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও অনিয়মের অভিযোগ: গ্রিসের মার্কিন রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ

জানুয়ারিতে ডিপিএল আয়োজন সম্ভব: সুজন

আপডেট সময় ১০:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০