ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবিতে মানববন্ধন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে অতি দ্রুত মাঠে প্রথম, দ্বিতীয় বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পুনরায় শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় নগরের আগরপুর রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বরিশাল জেলার সর্বস্তরের সকল ক্রিকেটাররা।

‘মাঠে ক্রিকেট ফিরান, ক্রিকেটারদের বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরেন ক্রিকেটাররা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত আট বছর ধরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে কোনো প্রকার লিগ অনুষ্ঠিত হচ্ছে না। ২য় বিভাগের ক্রিকেট টুনামেন্ট বন্ধ দীর্ঘ দুই বছর যাবত। এই বিভাগে প্রায় সাড়ে ৬শ ক্রিকেটার রয়েছে। প্রথম বিভাগ ক্রিকেট টুনামেন্ট বন্ধ প্রায় তিন বছর ধরে। বরিশাল স্টেডিয়ামে এক হাজার পাঁচশ’র বেশি ক্রিকেটার রয়েছে। এরা সকলেই খেলা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। খেলা না হওয়ার কারণে বরিশাল থেকে কোনো খেলোয়াড় বের হচ্ছে না। অথচ আমাদের পাশের জেলাগুলোতে নিয়মিত খেলা হচ্ছে। এতে করে ক্রিকেটাররা আগ্রহ হারিয়ে ফেলছে। সবশেষ ২০১৭ সালে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ক্রিকেট স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই মাঝে তিন বছরে কোনো খেলা হয়নি। দু একটি লিগ যাও হয়েছে তা লোক দেখানো মাত্র। তাই নিয়মিত খেলা চালু করার দাবিতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এসময় তারা তাদের ১২ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে ২য় বিভাগ, ১ম বিভাগ ও প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগ , মাদকমুক্ত ক্রিকেট মাঠ, দুর্নীতিমুক্ত ক্রিকেট মাঠ, অনুশীলনের পর্যাপ্ত সুযোগ সুবিধা, প্রতিবছর অন্তত দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কমিশনার কাপ টি-টোয়েন্টি’র আয়োজনের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রিকেট প্রশিক্ষক এজাজ আহম্মেদ সুজন, প্রথম বিভাগের ক্রিকেটার সচি চৌধুরী সহ বরিশাল জেলার বিভিন্ন ক্লাবের কয়েকশত ক্রিকেটাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বরিশালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০