ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বীরশ্রেষ্ঠদের পরিবারের জন্য বিটিসিএলের বিনামূল্যে ইন্টারনেট

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে টেলিফোন ও ইন্টারনেট সেবা শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

গত ১ অক্টোবর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের প্রথম সন্তান মোছা. হাছিনা হকের যশোরের নীলগঞ্জ (সাহাপাড়া) বাসভবনে বিটিসিএলের ফ্রি টেলিফোন ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জানিয়েছেন সংস্থার জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ।

তিনি জানান, সম্প্রতি বিটিসিএলের ১৮০তম বোর্ড সভায় ‘বীরশ্রেষ্ঠগণের পরিবারের সদস্যবৃন্দের (স্ত্রী এবং সন্তানাদি) জন্য টেলিফোন/ইন্টারনেট সংযোগ প্রদানের বিষয়ে নীতিমালা’ অনুমোদিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যের বাসভবনে বিনামূল্যে বিটিসিএলের একটি আবাসিক টেলিফোন ও ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। বিটিসিএলের সেবাভুক্ত এলাকায় নেটওয়ার্কের সম্ভাব্যতা সাপেক্ষে সংযোগ দেবে সংস্থাটি।

বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার হলো ‘বীরশ্রেষ্ঠ’। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেওয়া হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেওয়া হয়েছে।

এই সাত বীরশ্রেষ্ঠ হলেন- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ।

দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের পরিবারকে টেলিফোন ও ইন্টারনেট সেবা দিয়ে অংশীদার হতে পেরে বিটিসিএল গর্বিত বলে জানান মীর মোহাম্মদ মোরশেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বীরশ্রেষ্ঠদের পরিবারের জন্য বিটিসিএলের বিনামূল্যে ইন্টারনেট

আপডেট সময় ১০:০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০