ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুড়িগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের টাকা আদায়ের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বামী মাসুদ রানা (৩৫) উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। এদিকে, নির্যাতনের শিকার ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ বছর আগে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের কেত্তীরপাড়া এলাকার হবিবুর রহমানের মেয়ে হাজেরা বেগমের সাথে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মাসুদ রানার বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছরের বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। এ অবস্থায় যৌতুক হিসেবে এক লাখ টাকা আনার জন্য মাসুদ রানা তার স্ত্রীকে চাপ দিতে থাকেন। কিন্তু এ টাকা তার স্ত্রী হাজেরা বেগম দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাতে তার উপর নির্যাতন চালায় মাসুদ।

এতে হাজেরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে বুধবার রাতেই নির্যাতিতার বাবা হাবিবুর রহমান (৫০) বাদী হয়ে জামাতা মাসুদ রানাসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পাশাপাশি মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুড়িগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৮:৩২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০