ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

অস্ট্রেলিয়ায় নিজ ফ্ল্যাটে উঠতি মডেলকে পিটিয়ে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে নিজ বাড়িতে সাবাহ হাফিজ নামে এক উঠতি মডেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এক নারী মারাত্মকভাবে আহত— এক প্রতিবেশীর কাছ থেকে এমন খবর আসার পর বুধবার রাত ২টা ৪০ মিনিটে ওয়েন্টওর্থভেলি ইউনিটে জরুরি সেবাকর্মীদের ডাকা হয়।

কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টার পরও ২৩ বছর বয়সী ওই তরুণীকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। নাইননিউজ ও ডেইলি মেইলের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

পরবর্তী সময় বৃহস্পতিবার এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত সুপার সিমন গ্লাসার বলেন, পুলিশ মনে করে সাবাহ হাফিজকে আঘাত করা হয়েছে। কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি তারা।

তিনি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ হত্যাকাণ্ডের তদন্তে আমরা চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি।

সাবাহ হাফিজের স্বামী অ্যাডাম কিউরেটন একই ভবনে থাকতেন। মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত তরুণীর বাবা বলেন, আমার সঙ্গে কখনও অ্যাডামের সাক্ষাৎ হয়নি। তবে আমি মনে করি, এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল।

মডেল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন সাবাহ। শোবিজে কাজ করতে চেয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

অস্ট্রেলিয়ায় নিজ ফ্ল্যাটে উঠতি মডেলকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০