ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

কিম জং উনের সম্পদ জব্দের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সব সম্পদ জব্দে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়। খসড়া ওই প্রস্তাবে উত্তর কোরিয়ায় বস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশে থাকা উত্তর কোরিয়ার শ্রমিকদের অর্থায়ন বন্ধের কথাও বলা হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিক্কি হ্যালির ‘সম্ভাব্য কঠিনতম ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার দুদিন পর খসড়া প্রস্তাবটি জনসমক্ষে এলো। গত সোমবার হ্যালি বলেন, নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবের ওপর ১১ সেপ্টেম্বর ভোট চায় যুক্তরাষ্ট্র। তবে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এ ধরনের প্রস্তাবকে ‘কাঁচা’ হিসেবে আখ্যা দিয়েছে।

খসড়া প্রস্তাবে কিমসহ উত্তর কোরিয়ার নেতা, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ও কোরীয় সরকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞার কালো তালিকায় উত্তর কোরিয়ার অন্য চার জ্যেষ্ঠ নেতার সঙ্গে থাকবেন কিমও।

খসড়া প্রস্তাবটিতে উত্তর কোরিয়ার মিত্র রাষ্ট্র চীনের সমর্থন আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

কিম জং উনের সম্পদ জব্দের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০২:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭