ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বের অর্থনীতিতে মহামারি করোনার ভয়াল থাবা উপেক্ষা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। নানা প্রতিবন্ধকতার মাঝেও ধীরে ধীরে অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার শীর্ষ স্থানটি দখলে নিচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে প্রকাশিত একটি প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, মাথাপিছু আয়ে ভারতকে ছাড়াতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ৪ শতাংশ বেড়ে হবে এক হাজার ৮৮৮ ডলার। বিপরীতে ভারতের মাথাপিছু আয় ১০ দশমিক ৫ শতাংশ কমে হবে এক হাজার ৮৭৭ ডলার। যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।

ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুক নামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরে পাকিস্তান এবং নেপালের মাথাপিছু জিডিপির তুলনায় ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের তুলনায় দেশটি পিছিয়ে থাকবে।

প্রতিবেদনটি বলছে, চলতি বছরে ভারতের জিডিপি ১০ দশমিক তিন শতাংশ কমে যাবে। এছাড়া পাকিস্তানের প্রবৃদ্ধি কমবে শূন্য দশমিক চার শতাংশ, ভুটানের কমবে দশমিক ছয় শতাংশ, মালদ্বীপের কমবে আট দশমিক ছয় শতাংশ। তবে অপরিবর্তিত থাকবে নেপালের জিডিপি।

অন্যদিকে চলতি বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে। আর আগামী বছর প্রবৃদ্ধি বেড়ে হতে পারে ৪ দশমিক ৪ শতাংশ। মূলত জানুয়ারি-ডিসেম্বর সময় ধরে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয় আইএমএফ।

গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে ২০২০ সালে বাংলাদেশের ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে বলে আভাস দিয়েছিল আইএমএফ। তবে মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে সম্ভাব্য এ প্রবৃদ্ধির পরিমাণ বাড়িয়ে ৩ দশমিক ৮ শতাংশ বলে উল্লেখ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০