ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ভিয়েনা সিটির কাউন্সিলর হলেন বাংলাদেশি নয়ন

আকাশ জাতীয় ডেস্ক: 

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ভোলার লালমোহন উপজেলার কৃতী সন্তান মাহমুদুর রহমান নয়ন।

অস্ট্রিয়ান পিপলস পার্টির মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। নয়ন পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবা মো. মাহবুবুর রহমান লালমোহন বর্ণালি সড়কের বাসিন্ধা। তিনি অস্ট্রিয়া থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক।

মাহমুদুর রহমান নয়ন নির্বাচিত হওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।

নয়ন ১৯৯৫ সালে ভিয়েনায় জন্মগ্রহণ করেন। এক বছর বয়সে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফেরেন। দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এর পর আবার পরিবারের সঙ্গে ভিয়েনায় চলে যান।

সেখানে জার্মান ভাষায় তিনি লেখাপড়া করেন। হাইস্কুলে ফাইনাল পরীক্ষায় নয়ন প্রথম স্থান অর্জন করেন। স্কুলের পরিচালক নয়নকে মডেল হিসেবে ঘোষণা করে সংবর্ধনা দেন। পরে নয়ন ভিয়েনার একটি নামকরা কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন।

ওই কলেজেও পর পর দুবার ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হন নয়ন। পরে নয়ন ব্রিটেনে গিয়ে উচ্চশিক্ষা লাভ করে আবার ভিয়েনা ফিরে আসেন। ভিয়েনা ফিরে এসে চাকরির পাশাপাশি স্থানীয় রাজনীতিতে যোগ দেন।

প্রবাসে বাংলাদেশি তরুণদের নিয়ে নয়ন বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণরা নিজেদের কমিউনিটতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

ভিয়েনা সিটির কাউন্সিলর হলেন বাংলাদেশি নয়ন

আপডেট সময় ০৬:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০