ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারী নির্যাতনের প্রতিবাদে ফেসবুকে ‘ব্ল্যাকআউট’

আকাশ আইসিটি ডেস্ক : 

সম্প্রতি ঘটে যাওয়া নারীর প্রতি শ্লীলতাহানি, নির্যাতন ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে দেশজুড়ে চলছে নানা আন্দোলন ও মিছিল। এবার প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেয়া হয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক।

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। ভাইরাল হওয়া বীভৎস সে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

ভিডিওটি দেখে অনেকেই অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। সোমবার সারা দিন ঘটনার প্রতিবাদে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ সংক্রান্ত খবর ও লেখাও শেয়ার হয়েছে অনেক। প্রতিটি স্ট্যাটাসে কমেন্টের ঝড় উঠেছে।

তবে সম্মিলিতভাবে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতে নারীরা ‘ব্ল্যাকআউট’ আন্দোলন শুরু করেছেন। ফেসবুকের প্রোফাইল ছবি বদলে দিয়েছেন কালো রঙে। জানা গেছে, নারীবিহীন এ পৃথিবী কেমন- তা বোঝাতেই নিজ নিজ চেহারা শোকের রঙে ঢেকে দিয়েছেন প্রতিবাদকারীরা।

প্রোফাইল ছবি কালো করে প্রতিবাদকারী কয়েকজন ফেসবুক ব্যবহারকারী কথা বলেন দৈনিক যুগান্তরের সঙ্গে। একজন নারী ফেসবুক ব্যবহারকারী ইপসিতা জামান প্রজ্ঞা প্রোফাইল ছবি কালো প্রসঙ্গে বলেন, জানি এভাবে প্রোফাইল ছবি কালো করলে বিশেষ কোনো লাভ নেই তবুও যদি পরিবর্তন আসে এবং অল্প হলেও অবদান রাখতে পারি।

আরেকজন নাজনীন হক নিপা বলেন, সমাজে নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে আমরা এ প্রতীকী আন্দোলনে অংশ নিয়েছি। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে জানাতে চাই- নারীবিহীন এ পৃথিবী অন্ধকারময়।

‘অন্ধকারে ডুবে নারী নির্যাতনের বিচার আলোর আশা’- নতুন এ প্রতিবাদের ভাষা ৬ অক্টোবর সকাল থেকে ফেসবুকে ভাইরাল হতে থাকে। সব শ্রেণি-পেশার মানুষ প্রোফাইলে কালো প্রতীক ধারণ করে হ্যাশট্যাগ ব্যবহার করে নারীর ওপর ধর্ষণসহ সব ধরনের নির্যাতনের বিচার দাবি করেছেন। শুধু নারীরা নয়- অনেক পুরুষও প্রতিবাদ জানাতে প্রোফাইল ছবি বদলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারী নির্যাতনের প্রতিবাদে ফেসবুকে ‘ব্ল্যাকআউট’

আপডেট সময় ০৮:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০