ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিংক খুঁজে খুঁজে বন্ধ করা হচ্ছে নোয়াখালীর সেই ভিডিও

আকাশ আইসিটি ডেস্ক :  

উচ্চ আদালতের নির্দেশনার পর নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লিংক খুঁজে খুঁজে সরানোর কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব থেকে ওই ভিডিও সরানো শুরু হয়েছে বলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানিয়েছেন।

প্রায় এক মাস আগের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর বিষয়ে আদেশ দেন।

বিটিআরসির কর্মকর্তা মো. জাকির হোসেন খান মঙ্গলবার বলেন, উচ্চ আদালতের প্রতি সম্মান দেখিয়ে গণমাধ্যমে আদেশের খবর দেখেই কাজ শুরু করেছে বিটিআরসি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও লিংক খুঁজে বন্ধ করা হচ্ছে বলে জানান জাকির হোসেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও সরাতে প্রতিষ্ঠানগুলোকে মেইল করে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিংক খুঁজে খুঁজে বন্ধ করা হচ্ছে নোয়াখালীর সেই ভিডিও

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০