ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দক্ষিণ আফ্রিকায় অপহৃত চার বাংলাদেশি উদ্ধার হয়নি ১ মাসেও

আকাশ জাতীয় ডেস্ক:  

দক্ষিণ আফ্রিকায় অপহরণের দীর্ঘ ১ মাস ২ দিন অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি চার বাংলাদেশি নাগরিক।

দেশটির ফ্রি স্টেইট প্রদেশের সেনেরকাল শহর থেকে ভেলকম শহরে আসার পথে গাড়িসহ হারিয়ে যায় নোয়াখালী বেগমগঞ্জের পলাশ, ফরহাদ, চাটখিলের মহসিন এবং সিলেটের রাসেল।

আগস্ট মাসের ২৬ তারিখ এ ঘটনা সংঘটিত হওয়ার পর নিকটস্থ পুলিশ স্টেশনে প্রথমে অভিযোগ এবং পরে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের গোয়েন্দা সংস্থা মামলাটি দীর্ঘ ১ মাস ধরে তদন্ত করলেও অপহৃত চার বাংলাদেশি নাগরিককে উদ্ধারে কোনো সফলতা আসেনি। এমনকি অপহৃত চার বাংলাদেশি কোথায় আছে, কারা কেন অপহরণ করেছে কিংবা অপহরণকারীরা এখনও তাদের বাঁচিয়ে রেখেছে কিনা- এসব প্রশ্নের কোনো উত্তর বের করতে পারেনি গোয়েন্দা সংস্থা।

মামলাটির তদন্তে অগ্রগতির জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে সম্ভাব্য যাবতীয় তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছেন বাংলাদেশ পরিষদের কয়েকজন নেতা। তবে তারাও এ ব্যাপারে মুখ খুলছেন না বরং অপেক্ষার কথা বলে যাচ্ছেন।

এই অপহৃত বাংলাদেশি নাগরিকদের দেশের বাড়িতে শোকের মাতম চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় অপহৃত চার বাংলাদেশি উদ্ধার হয়নি ১ মাসেও

আপডেট সময় ১০:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০