ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিজিটাল হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষার শতাধিক সেবা

আকাশ আইসিটি ডেস্ক :

ডিজিটাইজেশন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ১৩০টি সেবা।

সরকারের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় র‌্যাপিড ডিজিটাইজেশন কার্যক্রমের মাধ্যমে অনলাইনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ১৩০টি সেবা ডিজিটাইজেশনের কার্যক্রম শুরু হয়।

২৭ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের রূপান্তরিত ডিজিটাল সেবাগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

মাইগভের মাধ্যমে মাউশি’র সেবাগুলো ডিজিটাইজেশনের ফলে শিক্ষাসংশ্লিষ্ট সেবাগ্রহীতারা যেমন- শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীসহ সবাই খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবাসংশ্লিষ্ট লেনদেন, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সেবাগ্রহীতা মাইগভ ওয়েব, মাইগভ অ্যাপ, ৩৩৩ কলসেন্টারে কল করে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সম্পাদন করতে পারবেন বলে জানিয়েছে অধিদফতর।

এ প্ল্যাটফর্ম থেকে জনগণ সব সেবার তথ্য পাবেন এবং সেবার আবেদনও ট্র্যাক করতে পারবেন।

অপর দিকে সেবাদাতা কর্মকর্তারাও এক জায়গা থেকে সব সেবা দিতে পারবেন বিশেষ অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, গত ১১ বছরে প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়ন যেমন হয়েছে তেমনি ৩৮০০ ইউনিয়নে ফাইবার অপটিক্যাল ক্যাবল সংযুক্ত করা হয়েছে। ১৮ হাজার সরকারি দফতরকে ইন্টারনেট কানেক্টিভিটির আওতায় আনা হয়েছে এবং ই-নথিও ৮ হাজারের অধিক অফিসে চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিজিটাল হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষার শতাধিক সেবা

আপডেট সময় ১০:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০