ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ইতালিতে ১২ বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু, লাশ এলো দেশে

আকাশ জাতীয় ডেস্ক: 

ইতালির পেশকারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১২ বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া বরিশালের বাবুগঞ্জের আবুল কালাম ডিগ্রি কলেজের সাবেক ভিপি সৈয়দ লতিফুর রহমান স্বপনের (৫৩) লাশ দেশে এসেছে।

মঙ্গলবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে তার লাশ ঢাকায় এসে পৌঁছে। বিকালেই তার লাশ গ্রামের বাড়ি বাবুগঞ্জের রাকুদিয়ায় এসে পৌঁছলে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। আগামীকাল বুধবার সকাল ১০টায় পরিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

স্বপন আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সৈয়দ স্বপনের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৫ সালে ইতালি যান সৈয়দ লতিফুর রহমান স্বপন। ইতালির পেশকারা শহরের একটি শোরুমে চাকরি করতেন তিনি। ২০০৮ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। এতে তার মস্তিষ্কে রক্তক্ষরণসহ গুরুতর জখম হন। সেখানের একটি হাসপাতালে ১৮ দিন কোমায় থাকার পর চেতনা ফিরে পেলেও মানসিক ভারসাম্য হারিয়ে পেলেন তিনি। সেই থেকে তাকে পেশকারা সেন্ট্রাল হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দীর্ঘ ১২ বছর ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্বপনের আরেক ঘনিষ্ঠজন ইতালি প্রবাসী আবুল কালাম আজাদ জানান, সরকারি প্রচেষ্টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমানযোগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তার লাশ ঢাকায় এসে পৌঁছে। পরে সড়ক পথে তার লাশ গ্রামের বাড়ি বাবুগঞ্জের দেহেরগতি এলাকায় নিয়ে যাওয়া হয়। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

ইতালিতে ১২ বছর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু, লাশ এলো দেশে

আপডেট সময় ১০:১৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০