ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

আকাশ জাতীয় ডেস্ক:  

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর স্লোভেনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল লেক ব্লেডে স্লোভেনিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্লোভেনিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও ফ্রিল্যান্স সাংবাদিক রাকিব হাসান রাফি, স্লোভেনিয়া প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ মামুনুর রশিদ, মুশফিক হাসান, তৌসিফ রহমানসহ আরও অনেকে।

দুই দিনের সফরে স্লোভেনিয়াতে আসা জমির হোসেন বলেন, সাংবাদিকতার পেশায় নিয়োজিত থাকার জন্য প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতেই অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা। ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব প্রবাসী সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি ইউরোপ প্রবাসী সাংবাদিকদের মাঝে কর্মদক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে তিনি বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি উল্লেখ করেন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাভাষী সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য তিনি এবং তার সংগঠন সর্বদা বদ্ধপরিকর।

জমির হোসেন জানান, আমরা যে যেখানে আছি, সেখান থেকেই আমরা দেশের জন্য, আমাদের কমিউনিটির জন্য কাজ করতে হবে। আর তাতেই আমরা জাতি হিসেবে এগিয়ে যাব বিশ্বের দরবারে।

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যক্রমকে সমুন্নত রাখার জন্য তিনি সংগঠনের সভাপতি ফয়সাল আহম্মেদ দ্বীপ, সিনিয়র সহ-সভাপতি মিরন নাজমুলসহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে যাতে এভাবে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা যায় সেজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০