ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধানমন্ত্রীর তহবিলে বিভিন্ন ব্যাংকের ১৬৪ কোটি টাকা অনুদান

আকাশ জাতীয় ডেস্ক:   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১৬৪ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে এই অনুদান গ্রহণ করেন তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

বিএবি ছাড়া আরও সাতটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়। বিএবিতে অন্তর্ভুক্ত ৩৪টি ব্যাংক ১৬৪ কোটি টাকা অনুদান দেয়।

সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংকের পক্ষ থেকে ১০ কোটি টাকা করে দেয়া হয়। এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্রাক ব্যাংক, ঢাকা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংকের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা করে দেয়া হয়। ট্রাস্ট ব্যাংক দুই কোটি, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংকের পক্ষ থেকে ২৫ লাখ টাকা করে দেয়া হয়।

ফরেন অফিসার স্পাউস এসোসিয়েশনের পক্ষ ১০ লাখ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট পাঁচ লাখ, মিনিস্টার গ্রুপ ২৫ লাখ টাকা এবং এক লাখ সার্জিক্যাল মাস্ক, খাদ্য মন্ত্রণালয় ৬০ লাখ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ১০ লাখ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ১০ লাখ এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৪০ লাখ টাকা অনুদান দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর তহবিলে বিভিন্ন ব্যাংকের ১৬৪ কোটি টাকা অনুদান

আপডেট সময় ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০