ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলস সিটির ১২৮ নম্বর মারিপোসা রোডের একটি অ্যাপার্টমেন্ট থেকে শুক্রবার দুপুরে ফারহান পাশা (১৮) নামে বাংলাদেশি এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ফারহান পাশার মা বেলা ১২টার দিকে কাজ থেকে বাসায় ফিরেন। ডাকাডাকি করেও ফারহানের কোন সাড়া না পেয়ে দরজা খুলে ফারহানের নিথর দেহ দেখতে পান। এরপর পাশের ভবনের বাংলাদেশি মাসুদ ও তার স্ত্রীকে ফোন করেন। তারা এসে ৯১১ এ ফোন করলে ফায়ার ডিপার্টমেন্ট, মেডিকেল টিম ও পুলিশ এসে ফারহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

প্রতিবেশী ও স্বজনরা মনে করছেন, বিষণ্ণতার কারণে ফারহান আত্মহত্যা করে থাকতে পারেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশার খামারডাঙ্গায়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি ছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০