ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জনকে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আত্মসমর্পণের আগেই গ্রেফতার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী এবার সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

‘ভারতের নজর বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা’

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার দিকে ভারত নজর দিয়েছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। বলেন, ‘ভারত নজর দিয়েছে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়। আর সে কারণে আন্তর্জাতিক নিয়মাবলি না মেনে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ একথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। তারা সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে। বেগম খালেদা জিয়াকে গুলশানে এবং শেখ হাসিনাকে আমলার দ্বারা আবদ্ধ করে রেখেছে।’

ভারত সরকারের এই কূটচালকে ছিন্ন করে তাদের একটি ‘ফাইনাল ওয়ার্নিং’ দেওয়া উচিত বলেও মনে করছেন গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায় মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এভাবে চলতে পারে না। তাদের একটি ফাইনাল ওয়ার্নিং দেওয়া উচিত। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।’

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূরসহ প্রমুখ মানববন্ধনে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

‘ভারতের নজর বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা’

আপডেট সময় ০৩:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০