ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

আবারও বন্ধ ঘোষণা আল-আকসা মসজিদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মুসলমানদের ধর্মীয় তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের কারণে শুক্রবার থেকে এটি বন্ধ থাকবে বলে মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের ওয়াকফ কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। শুক্রবার বিকাল থেকে তিন সপ্তাহের জন্য মসজিদ ও এর সংলগ্ন এলাকায় প্রার্থণাকারীদের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

ওয়াকফ কমিটির সদস্য হাতিম আব্দেল কাদের গণমাধ্যমকে বলেন, ‘আমরা আশা করি নাগরিকরা তাদের স্বাস্থ্য ও কল্যাণের স্বার্থে প্রক্রিয়াটি বুঝতে পারবেন।’

তিনি জানান, মসজিদে আজান দেওয়া বন্ধ হবে না। কেবলমাত্র ওয়াকফের কর্মীরা মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

করোনা মহামারীকালে এই নিয়ে দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হল আল-আকসা মসজিদ। গত মার্চে প্রথম দফায় মসজিদটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও বন্ধ ঘোষণা আল-আকসা মসজিদ

আপডেট সময় ১২:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০