ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

৪৫ মিনিটে করোনা পরীক্ষার উদ্বোধন করলেন মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির মাধ্যমে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার মেশিন নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মেশিনটির উদ্বোধন করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে। দেশে উপজেলা পর্যায়ে লোহাগড়ায় এই প্রথম এ ধরনের মেশিন উদ্বোধন হলো।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফ সাহাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজা।

এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান, নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন, লোহাগড়া ইউএনও মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান, ডাক্তার রিপন কুমার ঘোষ, সরদার তানজির হেসেন, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম প্রমুখ।

এদিকে গত ২৯ আগস্ট করোনা পরীক্ষার এই মেশিন নড়াইল সদর হাসপাতালে উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা এমপি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

৪৫ মিনিটে করোনা পরীক্ষার উদ্বোধন করলেন মাশরাফি

আপডেট সময় ০৯:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০