ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মাথার সেলাই কাটা হয়েছে, শঙ্কামুক্ত ওয়াহিদা

আকাশ জাতীয় ডেস্ক:  

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশজুড়ে আলোচিত এই হামলার ঘটনায় ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেন জানিয়েছেন, ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারস্থলের সেলাই কাটা হয়েছে। এর আগে ওয়াহিদার অস্ত্রোপচারস্থল মুখ ও কপালের সেলাই কাটা হয়।

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের নিউরো ট্রমা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহেদ হোসেনের অধীনে আছেন।

শনিবার অধ্যাপক জাহেদ হোসেন গণমাধ্যমকে বলেন, ওয়াহিদাকে হাসপাতালের বেডে দিতে চাইলেও দর্শনার্থীদের ভিড়ের কারণে দিচ্ছেন না। রোগীর ভিড়ে তার শরীরে ইনফেকশন দেখা দিতে পারে। তাই হাসপাতালের হাইডিপেডিন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

জাহেদ হোসেন আরও বলেন, তার ডান দিকটা অবশ। তবে তিনি এখন ডান হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। ফিজিওথেরাপি দিলে অবশ থেকে তাঁর অবস্থা স্বাভাবিক হতে পারে। তাঁকে এখন নরম খাবার খেতে দেওয়া হচ্ছে।

গত ৩ সেপ্টেম্বর সরকারি বাসায় ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বেশ কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মাথার সেলাই কাটা হয়েছে, শঙ্কামুক্ত ওয়াহিদা

আপডেট সময় ০৫:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০