ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা পাকিস্তানের অনুরোধেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি: ট্রাম্প হাম ও উপসর্গে মৃত্যু:পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ওমানে গাড়ির ভেতর চার ভাইয়ের মৃত্যু কার্বন মনোক্সাইডে, ধারণা পুলিশের রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: শিল্পমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে সরকার। ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা করতে পারছে। এর ফলে সহজেই শিক্ষার্থীরা ঘরে বসে পাঠদান করতে পারছে।

গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের অধীনে তিন কোটি টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন: আ স ম রব

শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০