ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পাঁচ মাস পর কাউন্টারে মিলছে ট্রেনের টিকিট

আকাশ জাতীয় ডেস্ক: 

বৈশ্বিক মহামারী করোনার কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর শনিবার থেকে ফের কাউন্টারে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। বর্তমান নিয়মে বিক্রি হওয়া ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

৭ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যায়ক্রমে সব ট্রেন চালু হচ্ছে। এর ধারাবাহিকতায় কাউন্টারে টিকিট বিক্রিও শুরু হয়েছে। কমিউটার-মেইল-লোকাল ট্রেনের বেশিরভাগ টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে।

রেল সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে দেশের প্রতিটি ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে। এতদিন যার সবগুলোই অনলাইনে বিক্রি হচ্ছিল। আজ থেকে এ ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে এবং বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে বিক্রি করা হবে।

এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে।

সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

তাছাড়া, কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যেকোনো মাধ্যম থেকে ইস্যু করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পাঁচ মাস পর কাউন্টারে মিলছে ট্রেনের টিকিট

আপডেট সময় ১২:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০