ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক: 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ড. মার্ক টি এসপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে ফোন করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তাদের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে দীর্ঘ সময় কথা হয়।

গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে পরবর্তী কয়েক মাসে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে থাকে। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ অসহায় এই মানুষদের আশ্রয় দেয়। আগে থেকে থাকা কয়েক লাখসহ ১১ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বারবার আশ্বাস দিলেও নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। এই অবস্থায় আন্তর্জাতিক জনগোষ্ঠীর কাছে বরাবরই মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস ছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ এবং প্রতিবেশী দেশগুলোর মঙ্গলার্থে তার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। উভয় নেতা সব দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন। সামুদ্রিক ও আঞ্চলিক সুরক্ষা, বৈশ্বিক শান্তিরক্ষা, বাংলাদেশের সামরিক সামর্থ্যকে আধুনিকীকরণের উদ্যোগসহ সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন তারা।

উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের সমর্থনে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন, রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার আশ্বাস

আপডেট সময় ১০:১৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০