ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটক জঙ্গি সদস্যরা হলেন— মিরপুরের অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), পল্লবীর আল আমিন ওরফে তারিক (৩২), গাজীপুরের শিহাব উদ্দিন (২১) এবং জামালপুরের মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।

জঙ্গি সদস্যদের হেফাজত থেকে ৫টি উগ্রবাদী বই, ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, ১টি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ২৩৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর-১ এর প্লট নম্বর-১, দক্ষিণ বিশিল মেইন রোডে হোটেল রয়াল (আবাসিক) এর সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ারকে আটক করা হয়।

এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মিরপুর-১ এর হজরত শাহ আলী (রা.) জেনারেল হাসপাতাল গলির একটি চায়ের দোকান থেকে সংগঠনের আরও ৩ সদস্যকে আটক করা হয়েছে।

তারা সংগঠনের গোপন মিটিংয়ে অংশ নিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল এলাকায় জমায়েত হয়েছিলেন। তাদের সঙ্গে জিহাদি বই ও উস্কানিমূলক লিফলেট ছিল বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। আটক অমিত হোসাইন ও মানিকুজ্জামান ২০১৯ সালে সংগঠনটিতে যোগ দেন। আল আমিন ২০১৬ সালে এবং শিহাব উদ্দিন ২০১৭ সালে যোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জঙ্গি শিহাব উদ্দিন জিহাদের জন্য নিজেকে প্রস্তুত করতে অস্ত্র কেনার পরিকল্পনা করছিলেন।

র‌্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, আমরা ধারণা করছি, শিহাব আনসার আল ইসলামের একজন আশকারি সদস্য। আসামিদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও উগ্রবাদী বই থেকে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে।

তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পূর্ব নির্ধারিত বিভিন্ন স্থানে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন বলেও জানান আসামিরা। মূলত তারা সংগঠনের ফান্ড সংগ্রহের কাজ করছিলেন। তাদের সঙ্গে থাকা বাকি জঙ্গি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

আপডেট সময় ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০