ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

নারায়ণগঞ্জের ওই মসজিদ নীতিমালা মেনে হয়নি: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিস্ফোরণের ঘটনায় আলোচিত নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদটি নির্মাণে কোনো নীতিমালা মানা হয়নি বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল সেই লাইনের ওপর। তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না।

বৃহস্পতিবার দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা একথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সবাইকে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা সত্যি খুব দুঃখজনক। মসজিদের কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না। জায়গাটাও কোনো মসজিদ কমিটির না। এইভাবে অপরিকল্পিত করার ফলে যে দুর্ঘটনা ঘটে গেল, কতগুলো জীবন ঝড়ে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন। যাতে এ ধরনের দুর্ঘটনায় আর পড়তে না হয়। সেটাই হচ্ছে কথা।

এই ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে সংসদ নেতা বলেন, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আমরা অনেক মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। সবার আত্মার মাগফিরাত কামনা করি।

সংক্ষিপ্ত এই অধিবেশন মাত্র ৫ কার্যদিবসে ৬টি বিল পাস হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ৩টি বিল উত্থাপন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

নারায়ণগঞ্জের ওই মসজিদ নীতিমালা মেনে হয়নি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০