ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

সাড়ে ১২ হাজার হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চকে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়।

তবে লাইসেন্সবিহীন হাসপাতালের সংখ্যা কত-তা জানা নেই বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, কোভিড এবং নন কোভিড হাসপাতালের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরে আদালত এ সংক্রান্ত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে দেশের বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে লাইসেন্স এ বিষয়ে জানতে চায় হাইকোর্ট। গত ২৬ জুলাই দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দাখিল করেন।

স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল ডব্লিউএইচও

সাড়ে ১২ হাজার হাসপাতালের লাইসেন্স নবায়নের আবেদন

আপডেট সময় ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০