ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল টিকা সংকটে হামের উচ্চ ঝুঁকিতে দেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

যত ক্ষমতাধরই হোক, কাউকে ছাড় নয়: মেয়র আতিকুল

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীতে অবৈধভাবে থাকা সকল বিলবোর্ড অপসারণ করা হবে। বিলবোর্ড অপসারণকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান যতই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণকালে মেয়র এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এখানে কোনো অবৈধ বিলবোর্ড থাকতে পারবে না। যত ক্ষমতাধরই হোক না কেন আমি কাউকে ছাড় দেব না। আমাকে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিলবোর্ড অপসারণ করতে পারব না। আমিও তাদের চ্যালেঞ্জ গ্রহণ করেছি, দেখি কে বাধা দেয়। আমি সকল অবৈধ বিলবোর্ড অপসারণ করব।’

ঢাকা উত্তরের মেয়র আরও বলেন, ‘কেউ শহরকে নোংরা করতে পারবে না। আমাদের এই অভিযান চলবে। এই বিলবোর্ডটি ১৬ বছরে কেউ নামাতে পারেনি, আমি এটা অপসারণ করে এখনই নিলাম করব। এর মধ্য দিয়ে নগরবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই কেউ অবৈধ বিলবোর্ডের ব্যবসা করতে পারবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যত ক্ষমতাধরই হোক, কাউকে ছাড় নয়: মেয়র আতিকুল

আপডেট সময় ০১:৩২:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০