ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একই দিনে ২ বিশ্বরেকর্ড গড়লেন বেলজিয়ামের এই ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:   

আইসিসি থেকে সব দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার মর্যাদা দেয়ার পর অদ্ভুত সব রেকর্ড দেখা যাচ্ছে এই খুদে সংস্করণে।

তেমনই পর পর দুটি বিশ্বরেকর্ড গড়লেন বেলজিয়াম দলের অধিনায়ক শাহেরিয়ার বাট। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। একইদিনে আগের ম্যাচে খেলেছেন অপরাজিত ৮১ রানের ইনিংস। আর এ দুটি ইনিংস এখন বিশ্বরেকর্ডের খাতায় জমা পড়েছে।

এর আগে এতদিন ধরে টি-টোয়েন্টিতে ছয়ে নেমে সেঞ্চুরির রেকর্ডটি ছিল ইংল্যান্ডের স্যাম বিলিংসের। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়ে নেমে ৪৭ বলে ৮৭ করেছিলেন। সেই রেকর্ডকে শনিবার দ্বিতীয়তে নামিয়ে দিলেন শাহেরিয়ার। এছাড়াও আরও একটি অভূতপূর্ব রেকর্ড গড়েছেন শাহেরিয়ার। একইদিনে টি-টোয়েন্টিতে ফিফটি ও সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যানও এখন শাহেরিয়ারই।

লুক্সেমবার্গে চলছে চেক রিপাবলিক ও বেলজিয়ামকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনটি দর্শকরা শুধু বেলজিয়াম অধিনায়ক শাহেরিয়ারের চার-ছক্কাই দেখেছেন। একই দিনে হওয়া দুই ম্যাচে ৮১ ও ১২৫ রান করেছেন তিনি।

শনিবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক লুক্সেমাবার্গের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৫ রান করে বেলজিয়াম। এদিন পাঁচ নম্বরে নেমে অধিনায়ক শাহেরিয়ার ৪৫ বলে ৮১ রানের অপরাজিত মারকুটে ইনিংস খেলেন। পরে ব্যাট করতে নেমে বেলজিয়াম বোলারদের তোপে ১২৮ রানে গুটিয়ে যায় লুনক্সেমবার্গের ইনিংস। ৩৭ রানের সহজ জয় পায় বেলজিয়াম।

একই দিন পরের ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হয় বেলজিয়াম। টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসে পড়ে বেলজিয়াম। ৮ ওভার শেষে ৪১ রানই চার উইকেট হারায় শাহেরিয়ারের দল। তবে ছয় নম্বরে নেমে ফের আরেক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৫০ বল মোকাবেল করে ১১টি চার ও ৯টি ছক্কার মারে ১২৫ করে দলকে বড় সংগ্রহ এনে দেন। ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৪১ বলে সেঞ্চুরি পূরণ হয় শাহেরিয়ারের। সেই ম্যাচে ৪৫ রানের চেক রিপাবলিককে হারায় বেলজিয়াম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একই দিনে ২ বিশ্বরেকর্ড গড়লেন বেলজিয়ামের এই ক্রিকেটার

আপডেট সময় ০৭:২০:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০