ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‍্যাপিড ডিজিটাইজেশনের লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে ‘আমার সরকার বা মাই গভ’ প্ল্যাটফর্ম

আকাশ আইসিটি ডেস্ক : 

সরকারি সকল সেবা এক প্লাটফর্মে আনার অঙ্গীকার নিয়ে ‘আমার সরকার বা মাই গভ’ প্ল্যাটফর্ম তৈরী করা হয়, যা ২০২০ সালের ০৮ই জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ‘মাইগভ’-এর মাধ্যমে কোনও নতুন সফটওয়্যার তৈরি ছাড়াই মাত্র এক মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা ডিজিটাল সেবায় রূপান্তর করা হয়েছে।

এখন থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেবাগ্রহীতারা নাম গেজেটে অন্তর্ভুক্তকরণ, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা প্রাপ্তি, মুক্তিযোদ্ধা সনদের তথ্য সংশোধনসহ প্রায় সকল বিষয়ে অত্যন্ত সহজে ডিজিটাল পদ্ধতিতে সেবার আবেদন, সেবা সংশ্লিষ্ট পেমেন্ট, সেবার অগ্রগতি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সেবাগ্রহীতা ৫টি এক্সেস পয়েন্টের মাধ্যমে (মাইগভ ওয়েব, মাইগভ অ্যাপ, ৩৩৩, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে) সম্পাদন করতে পারবেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ৩৮টি সেবা সহ সব মন্ত্রণালয় মিলে প্রায় ২১৬টি সেবা বর্তমানে ডিজিটাল হয়েছে এই প্লাটফর্মের আওতায়। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের মধ্যে সরকারী ২২০০ সেবা ডিজিটালাইজড করতে হলে প্রয়োজন প্রচলিত ডিজিটাইজেশনের পাশাপাশি র‍্যাপিড ডিজিটাইজেশন।ইতোমধ্যে আইসিটি বিভাগের এটুআই প্রোগ্রাম বিদ্যমান সিস্টেমগুলো যেমন- পরিচয়, ই-নথি, একসেবা, বিএনডিএ, একপের সমন্বয়ে মাইগভ প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা ব্যবহার করে র‌্যাপিড ডিজিটালাইজেশনের কাজ চলমান আছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম জনগণের দোরগোড়ায় সকল প্রকার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিদ্যমান সিস্টেমগুলোর সমন্বয়ে যে মাইগভ প্ল্যাটফর্ম তৈরি করেছে তা বাস্তবায়নে কাজ করেছে বেসিস এর সদস্যভুক্ত দেশীয় আইটি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড, ট্যাপওয়ার সলিউশনস লিমিটেড, রিভ সিস্টেমস এবং সফট বিডি লিমিটেড সহ বেশকিছু আইটি প্রতিষ্ঠান। ভবিষ্যতে মাই গভ প্লাটফর্মে আরো উন্নত সফটওয়্যার যুক্ত করা হবে যার ফলে উক্ত মাই গভ প্লাটফর্ম আরো সমৃদ্ধশীল হবে।

এসকল প্রতিষ্ঠানের কর্ণধারদের মতে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালের মধ্যে সরকারী সকল সেবা ডিজিটালাইজড করতে হলে এখানে আরো বিপুল সংখ্যক দেশীয় আইটি প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ভিশন-২০২১ বাস্তবায়নে একটি মাইলফলক সৃষ্টি করা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

র‍্যাপিড ডিজিটাইজেশনের লক্ষ্যে ব্যবহৃত হচ্ছে ‘আমার সরকার বা মাই গভ’ প্ল্যাটফর্ম

আপডেট সময় ০৯:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০