ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, বিজিবি সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হৃদয়কে মননশীল করার জন্য রবীন্দ্রনাথকে বেশি বেশি অনুশীলন করতে হবে : রিজভী চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না : পররাষ্ট্র উপদেষ্টা জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি রাজধানীতে ‘আবাসিক হোটেলে’ ফের অভিযান, নারীসহ আটক ৪ ‘বিগত দিনের দুর্নীতি জন্য বড় প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহী নয় বিদেশি দাতারা’:রবিউল আলম

অনুশীলন শুরু করতে সোমবার দেশে ফিরবেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

যুক্তরাষ্ট্র থেকে আগামী সোমবার দেশে ফিরছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফেরার পর করোনা পরীক্ষা করা হবে সাকিবের। এরপর কোয়ারেন্টাইন শেষে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন তিনি।

দেশে করোনার প্রকোপ শুরুর পরই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। সেখানে ছিল তার পরিবার। যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি হোটেলে ১৪ দিনের আইসোলেশন শেষে পরিবারের কাছে ফিরেন তিনি।

মূলত সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব। গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর আগে ২০১৫ সালের ৯ নভেম্বর প্রথম সন্তানের বাবা হন সাকিব।

বিসিবির কোনো সুযোগ সুবিধা সাকিব ব্যবহার করতে পারবেন না। তবে জাতীয় দলের কোচরা তাকে একাকী ট্রেনিং করাতে পারবেন। সেটাও হতে হবে ক্রিকেট বোর্ডের সুযোগ সুবিধার বাইরে।

আগামী অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। নিষেধাজ্ঞা থাকায় সিরিজের শুরু থেকে খেলতে পারবেন না সাকিব।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৮ অক্টোবর নিষিদ্ধ হন সাকিব। যা শেষ হচ্ছে ২৯ অক্টোবর। তবে শ্রীলংকা সফরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলার সুযোগ থাকছে সাকিবের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুখ হাঁ করে পানিতে নাচছে তিমি, বিস্মিত বিজ্ঞানীরা কারণ খুঁজছেন

অনুশীলন শুরু করতে সোমবার দেশে ফিরবেন সাকিব

আপডেট সময় ০৮:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০