ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল জামায়াতের পতন আমরা দেখতে পাচ্ছি : শাহেদ আলম

মালয়েশিয়ায় মসজিদে নামাজ আদায় করতে পারবে বিদেশিরাও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

টানা পাঁচ মাসেরও বেশি সময় পর মসজিদে গিয়ে নামাজ আদায়ের অনুমতি পেয়েছে মালয়েশিয়ায় থাকা বিদেশিরা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

মন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে সবাইকে নিবন্ধন করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। কিন্তু কতজনকে নামাজ আদায়ে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে তা মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

একই সঙ্গে কাউকে নামাজের জায়নামাজ সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। আগের মতোই ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। মাস্ক ছাড়া কাউকেই মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় গত মার্চের মাঝামাঝি থেকে মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়। পরে স্থানীয়দের মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিলেও নিষেধাজ্ঞা ছিল বিদেশিদের।

১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়ায় খুশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ কয়েক লাখ বিদেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

মালয়েশিয়ায় মসজিদে নামাজ আদায় করতে পারবে বিদেশিরাও

আপডেট সময় ০৫:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০