ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

জি-মেইলের পর হোয়াটসঅ্যাপেও ভোগান্তি

আকাশ আইসিটি ডেস্ক : 

জি-মেইল ব্যবহারকারীরা বৃহস্পতিবার অসুবিধার সম্মুখীন হন। একই দিনে ভোগান্তিতে পড়েন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বড় একটি অংশ। রাত থেকে এই মেসেজিং অ্যাপে বড় সমস্যা দেখা দেয়। ফলে মেসেজ পাঠাতে এবং পেতে অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। যদিও বেশ কিছুক্ষণ পর ওই সমস্যা দূর হয় বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপের এই সমস্যার কথা এদিন প্রথম তুলে ধরে ওয়েবটেনইনফো নামে একটি ওয়েবসাইট। তাতে জানানো হয়, বিশ্বজুড়েই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি অংশ সমস্যায় পড়েছেন। তারা মেসেজ গ্রহণ করতে বা পাঠাতে পারছেন না। হোয়াটসঅ্যাপের সার্ভারে সমস্যা দেখা দিয়েছে বলেও জানায় ওই ওয়েবসাইটটি। যদিও এর কিছুক্ষণ পরেই ওয়েবসাইটটি জানিয়ে দেয়, হোয়াটঅ্যাপে মেসেজ পাঠানোর ক্ষেত্রে ওই সমস্যা কেটে গেছে।

বৃহস্পতিবার ব্যহত হয় জি-মেল পরিষেবা। ওইদিন বেলা ১১টা থেকে এই সমস্যার সম্মুখীন হন জি-মেইল ব্যবহারকারীরা। জি-মেইলের সঙ্গে ‘অ্যাটাচমেন্ট’ হিসাবে কোনও ফাইল পাঠাতে সমস্যায় পড়েন অনেকেই। বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এই সমস্যার সম্মুখীন হয়। ধাক্কা খায় গুগল ড্রাইভ পরিষেবাও। বেশ কয়েক ঘণ্টা পর অবশ্য গুগলের ওই পরিষেবা ফের পুরোদমে চালু হয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যে একই পরিস্থিতি দেখা দেয় হোয়াটসঅ্যাপেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জি-মেইলের পর হোয়াটসঅ্যাপেও ভোগান্তি

আপডেট সময় ০৯:৫৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০