ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সৌদির মক্কা ও মদিনায় হুতিদের ড্রোন হামলা প্রতিহত

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা আকাশেই এই ড্রোনগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। জোটের ভাষ্য অনুযায়ী, মক্কা অঞ্চলের দিকে দুটি এবং মদিনার দিকে একটি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন দুটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতিদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যদিও এই ঘটনায় হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এর আগে তারা মক্কা অঞ্চলে হামলার অভিযোগ অস্বীকার করেছিল। সৌদি জোট দাবি করেছে, দেশটির দিকে ছোড়া অধিকাংশ হামলা তারা সফলভাবে ব্যর্থ করে দিতে পেরেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ

সৌদির মক্কা ও মদিনায় হুতিদের ড্রোন হামলা প্রতিহত

আপডেট সময় ০৮:৩৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬