ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার খলিলুর রহমান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ড. খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক ড. খলিলুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করা ড. খলিলুর রহমান।

১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পালন করেছেন। তাছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন।

খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন। আর নয়া দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় বাংলাদেশের নতুন হাই কমিশনার খলিলুর রহমান

আপডেট সময় ১২:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০