ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় আরও একটি করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক: 

এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেকহা) এইচটিসি/এআরটি সেন্টারে করোনা টেস্ট শুরু হয়েছে। এ টেস্ট শুরুর মধ্য দিয়ে বগুড়ায় আরও একটি চালু হলো করোনা শনাক্তকরণ পরীক্ষা ল্যাব।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ৪টি নমুনা পরীক্ষার মাধ্যমে শুরু করা হয় ল্যাবটি। এই করোনা পরীক্ষার ল্যাবে প্রতিদিন ৩০ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এখানে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পাঠানো হবে শজিমেকের পিসিআর ল্যাবের সহিত সংযোগ করে আইইডিসিআর সেখান থেকে রিপোর্ট প্রকাশ করা হবে।

ল্যাব পরীক্ষার কার্যক্রম শুরু করা সময় উপস্থিত ছিলেন শজিমেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভুঁইয়া, শজিমেকের অধ্যক্ষ ডা. মো. রেজাউল আলম জুয়েল, এইচটিসি/এআরটি সেন্টারের ফোকাল পার্সন ও শজিমেক এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন) ডা. মো. ছাইদুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট মো. ফিরোজ আহমেদ, ল্যাব টেকনোলজিস্ট রুবিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স লাভলী খাতুন, সুদীপ কুমার প্রমুখ।

এইচটিসি/এআরটি সেন্টারের ফোকাল পার্সন ডা. মো. ছাইদুর রহমান বলেন, পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে এই সেন্টারে স্থাপিত জীন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে, যেটি দ্বারা বগুড়াসহ রাজশাহী ও রংপুর বিভাগের এইচআইভি পজিটিভ ব্যক্তিগণের শরীরে ভাইরাসের সংখ্যা নিরূপণ করা হবে। স্বল্প পরিসরে হলেও এই মেশিনের মাধ্যমে কোভিড-১৯ টেস্টের কার্যক্রম বর্তমান এই করোনা মহামারি চিকিৎসা ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, ল্যাব উদ্বোধনের প্রথম দিনেই ৪টি নমুনা পরীক্ষার মধ্যদিয়ে মেশিনের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন এখানে ৩০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় আরও একটি করোনা পরীক্ষার ল্যাবের উদ্বোধন

আপডেট সময় ০৪:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০