ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্প্যাম প্রতিরোধে ভাইবারের নতুন টুল

আকাশ আইসিটি ডেস্ক : 

মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার স্প্যাম প্রতিরোধে, ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও নাম দিয়ে অন্য ব্যবহারকারীদের খুঁজে পেতে বেশ কয়েকটি টুল চালুর ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ ভাইবার। আর তারই ধারাবাহিকতায় নতুন সার্চ ফিচারের ক্ষেত্রেও নিশ্চিত করা হচ্ছে অতিরিক্ত সুরক্ষা।

যারা ব্যবহারকারীর কন্ট্যাক্টসে আছেন শুধুমাত্র তারাই নাকি সবাই ব্যবহারকারীকে কোনো কমিউনিটি বা গ্রুপ চ্যাটে যুক্ত করতে পারবেন, এটা এখন থেকে ভাইবার ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাইভেসি সেটিংয়ের জন্য ব্যবহারকারীকে ‘মোর’ ট্যাপ করে ‘সেটিংস’ -এ যেতে হবে, পরবর্তীতে ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’ -এ যেতে হবে এবং সর্বশেষ ‘কন্ট্রোল’ অপশনে যেতে হবে, এ অপশনটিতে পাওয়া যাবে কে ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করতে পারবে।

পুরো প্রক্রিয়াটি হলো: মোর>সেটিংস>প্রাইভেসি>গ্রুপস>কন্ট্রোল।

এছাড়াও, ভাইবারে অপরিচিত প্রেরক থেকে নতুন কমিউনিটি ও গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার আমন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘মেসেজ রিকোয়েস্ট’ ইনবক্সে জমা হবে। ফলে, ব্যবহারকারীর মূল চ্যাট লিস্ট থাকবে পরিচ্ছন্ন।

ভাইবারে অন্যদের অনুসন্ধান করার নতুন বিষয়টি পুরোপুরিভাবে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রেখে নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ উন্মুক্ত করবে। কেউ একবার ভাইবার সার্চ বারে কোন ব্যবহারকারীর নাম অনুসন্ধান করলে এটি অনুসন্ধান ফলাফলে হাজির হবে, পাশাপাশি ব্যবহারকারীর প্রোফাইল পিকচারও দেখা যাবে। ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার বিষয়ে ভাইবারের দৃঢ় অবস্থানের কারণে অনুসন্ধানের মাধ্যমে শুরু করা যে কোন চ্যাট অতিরিক্ত সুরক্ষা পদক্ষেপের অংশ হিসেবে বিবেচিত হবে। এ সুরক্ষা পদক্ষেপের মধ্যে রয়েছে: প্রত্যেক ব্যবহারকারীর ফোন নম্বর গোপন রাখা হবে যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সেটা শেয়ার না করেন, অনলাইন ‘স্ট্যাটাস’ গোপন রাখা হবে এবং ভয়েস ও ভিডিও কল ডিজঅ্যাবল থাকবে।

সার্চের মাধ্যমে যাতে অন্যরা খুঁজে না পায় এ সেটিংসের জন্য ব্যবহারকারীকে এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, মোর>সেটিংস>প্রাইভেসি>লেট ইউজার্স ফাইন্ড ইউ বাই ইউর নেম। বৈশ্বিকভাবে অবমুক্ত হওয়ার আগে ব্যবহারকারী অনুসন্ধান ও ইনবক্সে মেসেজ রিকোয়েস্ট এর বিষয়টি কয়েকটি নির্দিষ্ট দেশে প্রথমে পরীক্ষামূলভাবে চালানো হবে।

এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, টুলগুলো ব্যবহারকারীদের নিরাপদে ও সুরক্ষিত উপায়ে নিজেদের সামাজিক পরিমণ্ডল বৃদ্ধিতে সহায়তা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্প্যাম প্রতিরোধে ভাইবারের নতুন টুল

আপডেট সময় ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০