ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এ’ এবং ‘ও’ লেভেলের জুনের ফল প্রকাশ

আকাশ জাতীয় ডেস্ক:

কেমব্রিজ ইন্টারন্যাশনাল চলতি বছরের ‘এ’ লেভেল ‘ও’ লেভেলের জুনের ফলাফল প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ ফলাফলের বিষয়ে জানানো হয়। এতে বাংলাদেশসহ ১৩৯টি দেশের প্রায় ৪ হাজার স্কুলের ৯ লাখ ৫০ হাজারেরও অধিক গ্রেড ইস্যু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এ বছর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় কেমব্রিজ ‘ও’ লেভেলের বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি ভাষা ও গণিতের সিলেবাস ডি ক্যাটাগরি এবং কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস; ‘এ’ লেভেলের সর্বাধিক জনপ্রিয় বিষয়গুলো হচ্ছে- গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। তবে এ বছর বিশ্বব্যাপী কেমব্রিজ ইন্টারন্যাশনাল এএস অ্যান্ড এ লেভেলের সবচেয়ে জনপ্রিয় বিষয়গুলো হলো- ইংরেজি (জেনারেল পেপার), গণিত এবং পদার্থবিজ্ঞান।

কেমব্রিজ এসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মহেশ শ্রীবাস্তব বলেন, ‘২০২০ সাল একটি সংকটময় বছর হিসেবে পরিণত হয়েছে। যার ব্যাপক প্রভাব পড়েছে সারা বিশ্বের শিক্ষা ও শিক্ষাব্যবস্থার ওপর। বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় কেমব্রিজ শিক্ষার্থীরা তাদের জুন সিরিজের পরীক্ষা দিতে পারেনি। যার কারণে আমরা শিক্ষার্থীদের মূল্যায়ন করে গ্রেড প্রদানের জন্য একটি কঠোর প্রক্রিয়া তৈরি করেছি। পুরো প্রক্রিয়া জুড়ে আমরা স্কুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি এবং আমাদের গ্রেডিং পদ্ধতিটি সঠিক কি না তা নিশ্চিত করার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেছি।’

কেমব্রিজ ইন্টারন্যাশনালের চিফ এক্সিকিউটিভ ক্রিস্টিন ওজডেন বলেন, ‘সংকটকালীন পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী আমাদের কেমব্রিজের শিক্ষার্থীরা যাতে নিরাপদে থাকতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রসর হতে পারে, সেজন্য আমার দ্রুত সময়ের মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। কেমব্রিজ শিক্ষার্থীদের গ্রেডিং পদ্ধতিটা যাতে বিশ্বজুড়ে নিয়োগকর্তা ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে ওঠে সেই বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হয়েছে।’

সারাবিশ্বের শিক্ষকদের সহায়তায় এ ফলাফল প্রকাশ করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘এ’ এবং ‘ও’ লেভেলের জুনের ফল প্রকাশ

আপডেট সময় ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০