ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকালে গুজব: ৭০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক : 

বিশ্বজুড়ে চলছে করোনা মহামারি প্রকোপ। আর এর মধ্যে নানা সময়ে করোনা নিয়ে নানা ধরনের গুজব এবং অসত্য তথ্য প্রকাশ করছে মানুষ। যার বেশির ভাগ তথ্য প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফলে কখনো কখনো করোনার সঠিক তথ্য নিয়েও বিভ্রাট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য সরানোর উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল, মে ও জুন মাসে তাদের প্ল্যাটফর্ম থেকে করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো ৭০ লাখ পোস্ট সরানোর কথা মঙ্গলবার জানিয়েছে ফেসবুক। মুছে ফেলা পোস্টের মধ্যে করোনাভাইরাসের ভুয়া প্রতিরোধমূলক ব্যবস্থা এবং করোনার ভুয়া চিকিৎসাবিষয়ক পোস্ট রয়েছে।

ফেসবুকের এমন কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছে, ষষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে এই ডেটা প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে অন্যপ্রিয় জনপ্রিয় জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মে কনটেন্ট পর্যালোচনায় পদক্ষেপের ঘাটতির কারণে সমালোচনার মুখে বাড়তি নীতিমালা যোগ করে ২০১৮ সালে এই কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্ট চালু করে ফেসবুক।

প্রকাশিত ডাটা সম্পর্কে ফেসবুক বলছে, এই প্রতিবেদনে ব্যবহৃত মেট্রিকগুলো যাচাই করতে চলতি সপ্তাহে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রস্তাবনা চাইবে তারা। বিদ্বেষমূলক পোস্ট প্রচারের কারণে বিজ্ঞাপন বয়কটের মুখে এই নীরিক্ষণের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বছরের দ্বিতীয় প্রান্তিকে বিদ্বেষমূলক দুই কোটি ২৫ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক। যা প্রথম প্রান্তিকের ৯৬ লাখ পোস্টের চেয়ে অনেক বেশি। শনাক্তকারী প্রযুক্তিতে উন্নতির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ৮৭ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক। প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ৬৩ লাখ।

ফেসবুক আরও জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে কার্যালয়ে কম পর্যবেক্ষক উপস্থিত থাকায় কনটেন্ট পর্যালোচনায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপরই বেশি নির্ভরশীল ছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনাকালে গুজব: ৭০ লাখ পোস্ট সরিয়েছে ফেসবুক

আপডেট সময় ১০:০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০