ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ভার্চুয়াল ভিজিটিং কার্ড আনল গুগল

আকাশ আইসিটি ডেস্ক : 

ভার্চুয়াল ভিজিটিং কার্ড আনল গুগল। নাম পিপল কার্ড। এর মাধ্যমে অনলাইনে সহজেই খুঁজে পাওয়া যাবে যে কোনও ব্য়ক্তিকে। গুগল সার্চে আপনার নাম লিখলেই জানা যাবে ন্যূনতম তথ্য। তবে এই পিপল কার্ড বাধ্যতামূলক নয়।

অনলাইনে কোনোইউজার যদি নিজের সম্পর্কে গুগলে তথ্য দিতে চান, তবে কাজে আসতে পারে এই পিপল কার্ডস। এর মাধ্যমে নিজের ফোন নম্বর, ওয়েবসাইট, ইমেল আইডি এবং আরও অনেক তথ্য আপনি গুগলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। কেউ যদি আপনার নাম লিখে গুগলে সার্চ করে, তবে এই তথ্য গুলো সার্চ রেজাল্টে দেখা যাবে। কী কী তথ্য দেবেন, তার নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকছে। চাইলে পরবর্তীতে এই ভার্চুয়াল ভিজিটিং কার্ড তথ্য গোপনও করতে পারবেন ইউজার।

গুগল জানিয়েছে, আপাতত শুধু স্মার্টফোন ইউজাররাই এই ফিচার্স ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে পিপল কার্ড ব্যবহার করা যাবে না। এছাড়াও আপাতত ইংরেজিতে হলেও, ভবিষ্যতে আঞ্চলিক ভাষাতেও ইউজাররা এই পিপল কার্ড ব্যবহার করতে পারবেন।

নিজের গুগল অ্যাকাউন্টের সাহায্যে এই পিপল কার্ড তৈরি করা খুবই সহজ। প্রথমেই সাইন ইন করে নিন। এরপর গুগল সার্চে গিয়ে নিজের নাম সার্চ করতে পারেন বা টাইপ করতে পারেন ‘Add me to Search’। প্রথম যে রেজাল্ট আসবে, তা ফলো করেই নিজেকে গুগল সার্চে আনতে পিপল কার্ড বানাতে পারবেন আপনি।

কার্ড তৈরির পর ছবি (অপশনাল) বেছে নিন, ডেসক্রিপশন লিখুন, ওয়েবসাইটের লিংক এবং সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে পারেন। এছাড়াও ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া যাবে।

ভার্চুয়াল এই কার্ডের তথ্য সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে গুগল। ইউজার প্রতি একটিই পিপল কার্ড ব্যবহার করা যাবে এবং বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউজারের গুগল অ্যাকাউন্ট এবং ফোন নম্বর যাচাই করবে গুগল। এছাড়াও ইচ্ছামতোই গুগল পিপল কার্ড থেকে তথ্য ডিলিট বা অ্যাড করতে পারবেন ইউজার। রয়েছে একটি ফিডব্যাক অপশনও। যার মাধ্যমে কার্ড সম্পর্কিত জরুরি যোগাযোগ করতে পারবেন ইউজার।

১৩০ কোটির দেশে একই নামের একাধিক ব্যক্তি থাকাটা অস্বাভাবিক নয়। এক্ষেত্রে পিপল কার্ড তৈরির সময় কী করবেন? এক্ষেত্রে আপনার করণীয় কিছু নেই। তবে ছবি দেওয়া জরুরি। কারণ, নাম ছাড়াও ছবি ও অন্যান্য তথ্যের মাধ্যমে সঠিক ইউজারকে চিহ্নিত করা সম্ভব হবে।

গুগলের প্রোডাক্ট ম্যানেজার লরেন কার্ক জানান, ভারতে আগেই পিপল কার্ডের পরীক্ষা হয়েছিল। মঙ্গলবার তা লঞ্চ করা হল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভার্চুয়াল ভিজিটিং কার্ড আনল গুগল

আপডেট সময় ০৯:৫৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০