ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাকাশে সৌর ঝড়, ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার যোগাযোগ

আকাশ আইসিটি ডেস্ক : 

মহাকাশে দেখা মিলল ভয়ঙ্কর `সৌর কলঙ্কের। বিজ্ঞানের ভাষায় যার নাম এআর২৭৭০। “সোলার ফ্লেয়ার” অর্থাৎ একাধিক সূর্যের লেলিহান শিখা আগেই দেখা গিয়েছে। কিন্তু বড়সড় কোনও অঘটন ঘটাতে পারে ওই সৌর কলঙ্ক। ৫০ হাজার কিলোমিটার ব্যাসের এই সৌর কলঙ্কের দরুন সৌর ঝড়ের সম্মুখীন হতে পারে পৃথিবীকে। ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার পদ্ধতি, প্রভাব পড়তে পারে জিপিএসে, লন্ডভন্ড হয়ে যেতে পারে বৈদ্যুতিক গ্রিড থেকে উপগ্রহ।

কী এই সৌর কলঙ্ক?

সৌর কলঙ্ক হলো সূর্যের বুকে থাকা অন্ধকার অংশ। যা সূর্যের অন্যান্য অংশ থেকে শীতল। এর মধ্যে থাকে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস, যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ। এবং এই বিষয়গুলো নির্ধারিত হয় সৌর চক্রের মাধ্যমে।

সোলার ফ্লেয়ার কী?

সৌর কলঙ্কে চৌম্বক তরঙ্গের পরিবর্তনের ফলে তৈরি হয় সোলার ফ্লেয়ার যেখান থেকে দানা বাঁধতে পারে ভয়ঙ্কর বিস্ফোরণ। যা তছনছ করে দিতে পারে পৃথিবীর বেতার পদ্ধতি। সোলার ফ্লেয়ারের শক্তি হিরোসিমা, নাগাসাকি বিস্ফোরণের “লিটল বয়ের” এক ট্রিলিয়ন গুণ বেশি হতে পারে।

কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবী?

যদি সৌর কলঙ্কটি অধিক মাত্রায় শক্তি ছাড়ে তাহলে সোলার ফ্লেয়ার এবং সৌর ঝড় উভয়ই সৃষ্টি হবে। যে অবস্থাকে বলা হয় “করোনাল মাস ইজেকশন।” যার প্রভাব পড়বে পৃথিবীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মহাকাশে সৌর ঝড়, ক্ষতিগ্রস্ত হতে পারে বেতার যোগাযোগ

আপডেট সময় ১১:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০