ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকটক কিনতে চায় টুইটার

আকাশ আইসিটি ডেস্ক :

টিকটক কিনতে মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গেও আলোচনা করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে টুইটার। ব্যবহারকারীদের ডেটা চুরির অভিযোগে টিকটককে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টিকটককে কিনতে ৪৫ দিনের সময় দিয়েছেন তিনি। এরই মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করতে হবে বাইটড্যান্সকে। তা না হলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটও ভিডিও শেয়ারিং অ্যাপটি কিনতে চায়।

ফলে আর্থিকভাবে কম শক্তিশালী টুইটারের পক্ষে টিকটক কেনা কঠিন হতে পারে। এছাড়াও টিকটক কিনতে গেলে ১৫ সেপ্টেম্বরের আগেই বিনিয়োগকারীদের সমর্থন প্রয়োজন হবে টুইটারের। এর আগে ২০১২ সালে ভাইন নামে শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম কিনেছিল টুইটার। প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোর সঙ্গে টিকতে না পেরে ২০১৭ সালে ভাইন বন্ধ করে দেয় টুইটার। পরে বিষয়টি নিয়ে ভাইনের প্রতিষ্ঠাতা জনসম্মুখে হতাশাও প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টিকটক কিনতে চায় টুইটার

আপডেট সময় ১১:০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০