ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ, আহত কয়েকজন বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণে কয়েকজন বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুজন একটু বেশি আহত আর বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন। এছাড়া নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ মারা যাননি।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বৈরুতের বিস্ফোরণে কোনো বাংলাদেশি নিহত হয়নি। তবে এই বিস্ফোরণে ১০ জনের কম আহত হয়েছেন। এদের মধ্যে দুজন অধিকতর আহত বাকিরা বাকিরা কানে বা মাথায় ব্যথা পেয়েছেন। এরা বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্য।’

লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি বলেন, ‘বিস্ফোরণে নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজে মোট সদস্য সংখ্যা ১১০ জন এবং যেহেতু ঘটনাটি সন্ধ্যার আগ দিয়ে হয়েছে এবং সেইজন্য অনেকেই জাহাজে ছিলেন না।’

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদূতসহ আমরা বন্দর এলাকায় পৌঁছে যাই এবং আহত বাংলাদেশিদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।’

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত চার সহস্রাধিক। গতকাল মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দতরঙ্গের আঘাতে পুরো বৈরুত কেঁপে ওঠে। রাজধানীর বড় একটি অংশে বিভিন্ন ভবনের জানালা-দরজার কাচ ভেঙে গেছে। অনেক ভবনের ব্যালকনি ধসে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ, আহত কয়েকজন বাংলাদেশি

আপডেট সময় ১২:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০