ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার প্রজাতন্ত্রের মালিক জনগণের কাছে দায়বদ্ধ। প্রজাতন্ত্রের সব কর্মচারীকে জনগণের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধ থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে জনগণের কল্যাণে সক্রিয়ভাবে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি সরকার ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের সব কর্মচারীকে সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন সংস্থা ও দফতরের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যুক্ত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা প্রধানরা।

সচিব মো. মাহাবুব হোসেন বলেন, করোনার কারণে স্বাস্থ্য খাতের মতো শিক্ষা খাতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদেরকে সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সংস্থা প্রধানদের উদ্দেশে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে আপনারা অঙ্গীকার করেছেন আগামী এক বছরে আপনারা কী কাজ করবেন। আপনারা নিষ্ঠার সঙ্গে আপনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এ ক্ষেত্রে কোনো রকমের অজুহাত আশা করছি না।

সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, মাদ্রাসা শিক্ষা এখন মেইনস্ট্রিম শিক্ষা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এখন সবকিছুই পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে মেইনস্ট্রিমিং করতে হবে এবং এনরোলমেন্ট ৫০ শতাংশে উন্নীত করতে হবে। আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন দফতর-সংস্থার চুক্তি হল। তারপর মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে চুক্তি করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রজাতন্ত্রের সব কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:১৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০