ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭টি সরকারি কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বষের্র সম্মান ভর্তি পরীক্ষা ১, ২ এবং ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনলাইনের মাধ্যমে এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা ১ ডিসেম্বর শুক্রবার, ২ ডিসেম্বর শনিবার বাণিজ্য অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা এবং ৮ ডিসেম্বর শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ১৬ অক্টোবর সোমবার এবং শেষ হবে ১৪ নভেম্বর মঙ্গলবার।

উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ জে এম শফিউল আমল ভূইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদসহ অধিভূক্ত কলেজগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, ভর্তি বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাবি অধিভুক্ত ৭ সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ডিসেম্বরে

আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭