ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেঁচকি থামাতে কী করবেন

আকাশ নিউজ ডেস্ক:  

হেঁচকি খুবই অস্বস্তিকর ও বিব্রতকর একটি বিষয়। হঠাৎ করে খাওয়ার সময়, ঘুমের মধ্যে এবং যে কোনো পরিস্থিতিতেই হেঁচকির সমস্যা হতে পারে। এ সমস্যায় পানি খেলে স্বস্তি মেলে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মাদ যায়েদ হোসেন বলেন, হেঁচকি কোনো রোগ নয়, সাধারণত গলায় খাবার আটকে গেলে এ সমস্যা হতে পারে। এ ছাড়া অত্যধিক স্ট্রেস, উদ্বিগ্নতার কারণে এ সমস্যা হতে পারে।

তিনি বলেন, হঠাৎ হেঁচকির সমস্যা হলে অবশ্য পানি খেতে হবে। আর এক টুকরো আদা মুখে দিয়ে চিবালে এ থেকে মুক্তি মেলে।

হেঁচকি কেন হয়?

দ্রুত খাবার খাওয়া, অত্যধিক স্ট্রেস, উদ্বিগ্নতা, মাত্রাতিরিক্ত আনন্দ, অ্যালকোহল এবং স্মোকিংয়ের মতো খারাপ অভ্যাস থাকলে হেঁচকি হতে পারে।

এ ছাড়া খুব গরম বা ঠাণ্ডা খাবার খেলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা হঠাৎ ওঠানামা করে, যার কারণে হেঁচকি হয়। আর অতিরিক্ত ঝাল ও স্পাইসি খাবার খেলেও হতে পারে।

হেঁচকি বন্ধে যা করবেন-

১. হেঁচকি বন্ধ করতে আদার রস খেতে পারেন। এক টুকরো আদা মুখের ভেতরে দিয়ে চুষতে থাকুন।

২. হেঁচকি উঠলে এক চামচ চিনি বা মিছরি খেয়ে নিন। দ্রুত হেঁচকি বন্ধ হবে।

৩. হেঁচকি হলে দুটো এলাচ চিবিয়ে খান কিংবা এলাচের গুঁড়োর সঙ্গে একটু পানি মিশিয়ে খেতে পারেন।

৪. পাতিলেবুও হেঁচকি দূর করে। হেঁচকি উঠলে এক টুকরো পাতিলেবু জিভের ডগায় রেখে চুষতে থাকুন। হেঁচকি কমে যাবে।

৫. এক চা চামচ মধু এবং এক চা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে খেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেঁচকি থামাতে কী করবেন

আপডেট সময় ১০:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০