ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফাহিম হত্যাকাণ্ড নিয়ে পোস্ট দিলেন রুবেল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহর হত্যার ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র।

খুব দ্রুত গতিতে এগোচ্ছে চাঞ্চল্যকর এ হত্যা রহস্যের তদন্ত।

ইতিমধ্যে ফাহিমকে হত্যার অভিযোগে তার ব্যক্তিগত সহকারী হাসপিলকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।

আমেরিকান-বাংলাদেশি এই সফল উদ্যোক্তার হত্যাকাণ্ডে বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনও।

ফাহিম সালেহ হত্যার বিচার চেয়ে রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল।

৩৩ বছর বয়সী সফল উদ্যোক্তা ফাহিম সালেহর ছবি দিয়ে রুবেল লিখেছেন– ‘ফাহিম সালেহ হত্যার সুবিচার চাই।’

তবে রুবেলের এমন পোস্ট নিয়ে সমর্থকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। কেউ কেউ এই পোস্টের জন্য রুবেলকে সমর্থন দিয়েছেন।

আবার অনেকেই লিখেছেন– ঘটনার এতদিন পর অপরাধী ধরা পড়ার পর এমন পোস্ট দেয়ার অর্থ নেই।

অনেকে আবার বলেছেন– যুক্তরাষ্ট্রে ঘটিত এক হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে বসে ‘বিচার চাই’ বলে পোস্ট দেয়াটা হাস্যকর। নিজ দেশেই কত হত্যাকাণ্ড ঘটছে। সেগুলোর বিচার কজন চায়!

প্রসঙ্গত, গত ১৩ জুলাই ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে নিহত হন বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ।

পর দিন খণ্ড-বিখণ্ড অবস্থায় তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। গত ১৭ জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে ফাহিমের ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভো হাসপিলকে গ্রেফতার করে ম্যানহাটন পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফাহিম হত্যাকাণ্ড নিয়ে পোস্ট দিলেন রুবেল

আপডেট সময় ০৯:৪৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০