ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আবাদ বাড়াতে হবে বিদেশে রপ্তানিযোগ্য আলুর: কৃষিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়। কিন্তু রপ্তানিযোগ্য আলু কম। এজন্য বিদেশে রপ্তানিযোগ্য আলুর আবাদ বাড়াতে হবে।

শনিবার (১৮ জুলাই) সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মালতি হিমাগার জোনের চুক্তিবদ্ধ বীজআলু উৎপাদনকারী চাষিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করতে হবে। এ দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে চাহিদা কম। সেজন্য এমন জাতের আলু উৎপাদন করতে হবে যেগুলোর চাহিদা বিদেশে আছে। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।

কৃষিমন্ত্রী বলেন, বিএডিসির উচ্চফলনশীল জাতের আলু আবাদের ফলে এখন বছরে ১ কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদন হয়। দেশে চাহিদা রয়েছে ৬০-৭০ লাখ টনের মতো। সে হিসাবে আমাদের উদ্বৃত্ত থাকে ৩০ থেকে ৪০ লাখ টন আলু। এই আলু রপ্তানির ব্যবস্থা করতে সরকার কাজ করে যাচ্ছে।

বিএডিসির মানসম্পন্ন বীজআলু উৎপাদন, সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ প্রকল্পের আওতায় ধনবাড়ীর মালতি হিমাগার জোনের ১৭৫ জন বীজআলু উৎপাদনকারী চাষিদের মাঝে ২ হাজার ২০০ মেট্রিক টন বীজআলুর মূল্য বাবদ প্রায় ২ কোটি ৯০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, প্রকল্প পরিচালক (আলুবীজ) আবীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিমান্ডে নীরব এসপি জাহাঙ্গীর, কৌশলী উত্তর এড়ানোর চেষ্টা

আবাদ বাড়াতে হবে বিদেশে রপ্তানিযোগ্য আলুর: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০